জানেন কি, অ্যাঞ্জেলিনা জোলি হতে গিয়ে ৫০ বার সার্জারি করল একি হাল হল তরুণীর! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 May 2019

জানেন কি, অ্যাঞ্জেলিনা জোলি হতে গিয়ে ৫০ বার সার্জারি করল একি হাল হল তরুণীর!



বিনোদন ডেস্ক : বিখ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সারা বিশ্বে কোটি কোটি ভক্ত রয়েছে এ নায়িকার। বছর উনিশের ইরানী তরুণী সাহার তাবার। ছোটবেলা থেকে তিনিও অ্যাঞ্জেলিনা জোলির মস্ত বড় একজন ফ্যান।

হঠাৎই তার ঝোঁক চাপে প্রিয় অভিনেত্রীর মুখের আদলে নিজেকে সাজাবেন। সেই ঝোঁকে নাকি নিজের মুখমণ্ডলের ৫০টি অস্ত্রোপচারও করিয়ে ফেলেন তাবার। কিন্তু তার পর যা হল দেখে শিউরে উঠেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘নতুন রূপের’ জন্য রীতিমতো ট্রোলড হচ্ছেন তাবার।

দ্য সান পত্রিকার রিপোর্টে প্রকাশিত হয়, তাবার নাকি জেদ ধরেছিলেন অ্যাঞ্জেলিনা জোলির মতো চেহারা তৈরি করতে তিনি যা দরকার হয় তাই-ই করবেন। সেই মতো অস্ত্রোপচারের সিদ্ধান্তও নিয়ে ফেলেন। শুধু তাই নয়, ডায়েট কন্ট্রোলও এমন ভাবে শুরু করেন যে একটা সময় দেখা যায়, তার ওজন ৪০ কেজিতে গিয়ে দাঁড়িয়েছে!

কিন্তু এ কী! অস্ত্রোপচারের পর দেখা যায়, অ্যাঞ্জেলিনা জোলি তো দূরে থাক, নিজের আগের রূপের থেকেও ‘কুৎসিত’দেখতে হয়ে গেছেন! নিজের নতুন রূপের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ট্রোলড হতে থাকেন  তাবার।

কেউ কেউ তাকে ‘জম্বি’র সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার কটাক্ষ করে বলেছেন, কেউ একজন তার মুখের উপর বোমা ফেলেছে, যার ফলে এমন দশা হয়েছে! অনেকেই আবার তাবারের এই কর্মকাণ্ডকে ‘পাগলামো’ বলে কটাক্ষও করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad