‘ওয়ান্ডার উইম্যান’-এর পর্ন ভিডিও ভাইরাল! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 May 2019

‘ওয়ান্ডার উইম্যান’-এর পর্ন ভিডিও ভাইরাল!




বিনোদন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই নেটদুনিয়ায় ঘোরাফেরা করছিল ভিডিওটি। খবর চাউর হতে বেশি সময় লাগেনি। পর্ন ছবিতে ‘ওয়ান্ডার উইম্যান’ গ্যাল গাডট। খবরটা শুনেই অবাক হয়েছিলেন দর্শকরা। ২০১৭ সালের অন্যতম জনপ্রিয় হলিউড অভিনেত্রীর এ কোন রূপ?

দৃশ্যগুলি দেখার পর এই প্রশ্নই জেগেছিল দর্শকদের মনে। কিন্তু একটু ভাল করে ভিডিওটি লক্ষ্য করতেই বেরিয়ে গেল আসল সত্যিটা। সবই প্রযুক্তির কেরামতি। যার সুযোগ নিয়েই এমন ভিডিও তৈরি করা হয়েছে।

অনলাইন পোর্টাল ‘মাদারবোর্ড’-এর দাবি, ‘ডিপফেকস’ নামে এক প্রোগ্রামার এই ভিডিও তৈরি করেছে। ভিডিওটি একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে কোনও এক পর্নস্টারের শরীরে গ্যাল গাডটের মুখ বসানো হয়েছে। ‘টেনসরফ্লো’ নামে গুগলের এক ওপেন-সোর্স মেশিন লার্নিং টুল দিয়ে এই কাজ করেছে ওই প্রোগ্রামার। টুলটি গবেষকদের জন্য ফ্রি-তেই রেখেছে গুগল। তবে এভাবে তার অপব্যবহার করা হয়েছে।


ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। চলতি বছরের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘ওয়ান্ডার উইম্যান’। এর অন্যতম কারণ ৩২ বছরের অভিনেত্রী। এর জন্য কম খাটতে হয়নি অভিনেত্রীকে। শুটিংয়ের সময় তিনি গর্ভবতী ছিলেন। সেই অবস্থাতেই অ্যাকশন ফ্লিকের জন্য শট দিয়েছেন।

এক সাক্ষাৎকারে গ্যাল জানান, শুটিংয়ের শেষের দিকে তিনি জানতে পারেন গর্ভাবস্থার কথা। কিন্তু কাউকে জানাননি। খুবই কষ্টে গোপন রেখেছিলেন সমস্ত কিছু। ‘ওয়ান্ডার উইম্যান’ তাঁর জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল। তা হাতছাড়া করতে চাননি নায়িকা। আর কেবল তাঁর জন্য ছবির কাজ বন্ধ থাকুক সেটাও চাননি। এই ঝুকির ভাল ফলই পেয়েছেন তিনি। দর্শকরা ‘ওয়ান্ডার উইম্যান’ হিসেবে সাদরে গ্রহণ করে নিয়েছেন তাঁকে। আইএমডিবি-র মতো অনলাইন সংস্থা তাঁকেই চলতি বছরের সেরা তারকা হিসেবে স্বীকৃতি দিয়েছে। খ্যাতির শীর্ষে থেকেও এমন হেনস্তার শিকার হতে হল অভিনেত্রীকে। তাহলে সাধারণ মানুষের কী পরিণতি হবে? এই প্রশ্নই তুলেছেন অনেকে।

No comments:

Post a Comment

Post Top Ad