আপনারা কি জানেন, কঙ্গনার প্রথম প্রেম কে? - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 May 2019

আপনারা কি জানেন, কঙ্গনার প্রথম প্রেম কে?


বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাওয়াত, জন্ম ২৩ মার্চ ১৯৮৭। অল্প বয়সেই পা রাখেন বলিউডে।

অভিনয় জীবনে বিভিন্ন ক্যটাগরিতে জাতীয় চলচিত্র পুরস্কার পাওয়াতে বলিউড কুইনের খ্যাতিও পেয়েছেন কঙ্গনা ।

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে যখন মুক্তি পেয়েছিল তখন কঙ্গনার বয়স মাত্র আট বছর। তুমুল উৎসাহে ছবিটা দেখতে বসত আর না জানে মেরে হো গানটা গুনগুন করে গাইত। ওই বয়সে গানটা অনেক বেশি লেগেছিল কঙ্গনার।

কঙ্গনার ভাল লেগেছিল শাহরুখকে। বলতে গেলে ওই বয়সেই বলিউড বাদশাহ ছিলো তার প্রথম প্রেম। এত দিন পর সেই রহস্য ফাঁস করলেন তিনি।

শাহরুখ খান তাঁর বরাবরের পছন্দের। এমনকি শাহরুখের  দেবদাস দেখতে বসে অঝোরে কেঁদেছিলেন কঙ্গনা। কিন্তু কেন?

কঙ্গনার বলেন, “দেবদাস দেখতে গিয়ে আমার ভেতরে কী যে একটা কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারব না।”

ভবিষ্যতে কিং খানের সঙ্গে স্ক্রিন শেয়ারও করতে চান তাঁর এই অনুরাগী।

পর্দা জুড়ে রাজ-সিমরনের প্রেম কাহানি। আর টিভির সামনে ঠায় বসে আট বছরের খুদে প্রেমিকা!

তবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে-র প্রেমের গল্প সেই কন্যের তেমন ভাল লাগেনি। শুধু ভালো লেগেছিলো বাদশাকে।

No comments:

Post a Comment

Post Top Ad