ভোটের মুখেই মুক্তি পেয়েছিল বাংলা ছবি ‘মন জানে না’৷ সেই ছবিতে তাঁকে অন্য অবতারেও দেখা গিয়েছিল ৷ এমনকী ছবিতে তিনি প্লেব্যাক করেছিলেন ৷সেই গানটিও প্রচণ্ড জনপ্রিয়তা পেয়েছিল ৷ এক্কেবারে ঠিক ধরেছেন এখানে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর কথা বলা হচ্ছে ৷এই ছবিটি তখন সবে পেক্ষাগৃহে এসেছে, ঠিক সেসময়ই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মিমির নাম ঘোষণা করেন তৃণমূল৷
টিকেট পেয়ে জোরদার প্রচার করেন নায়িকা ৷ সমালোচনার ঝড়ও ওঠে ৷ তবে শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসেন মিমিই ৷
যাদবপুর কেন্দ্র থেকে জিতে তিনি এখন সাংসদ ৷ সাদা শার্ট পরে সংসদ ভবনে সাংসদ মিমি, পৌঁছান৷ সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করলেন মিমি৷
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2I0N49a

No comments:
Post a Comment