ভোটের ফলাফল ঘোষনার পরই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবির মেখে নিজেদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে বিজেপি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ আনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হল কোচবিহার জেলা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। এবিষয়ে কোচবিহার জেলা ভারতীয় জনতা যুব মোর্চার তরফে আজ কোচবিহারের কোতোয়ালী থানা ঘেরাও করা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশ পুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়।
আজ কোচবিহারের জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। কোচবিহার জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি সমীর রায় জানান, দোষীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

No comments:
Post a Comment