পাঁচ বিধায়ক গ্রুপ ছাড়ার পর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। এদিন তিনি তার ফেসবুক দুটি পোষ্ট করেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আর নির্দিষ্ট কোন রাজনৈতিক পার্টিকে সমর্থন করবে না।"
দ্বিতীয় পোস্ট করেন, মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে। তৈরি থাকুন আগামী দিনের জন্য, মতুয়ারা ও বঞ্চিত করার ক্ষমতা রাখে।
এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্র নাথ গাইন বলেন, "পোস্টটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।" তিনি আরo বলেন, 'আমরা মোট ১১ দফা দাবী নিয়ে বিজেপিকে সমর্থন করেছিলাম কিন্তু এখনও পর্যন্ত তার একটাও পূরণ হয়নি, সব ক্ষেত্রে মতুয়ারা বঞ্চিত হচ্ছে। সাংগঠনিক ক্ষেত্রেও তাদের যোগ্য নেতৃত্বকে সম্মান দেওয়া হয়নি।'
No comments:
Post a Comment