মমতা ম্যাজিক! কলকাতা পুরভোটে ১৩৪ টি আসনেই জয়ী তৃণমূল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 December 2021

মমতা ম্যাজিক! কলকাতা পুরভোটে ১৩৪ টি আসনেই জয়ী তৃণমূল


কলকাতা পুরভোটে সবুজ ঝড়। আগের বারের তুলনায় ক্ষমতা কমল বিজেপির। ক্ষতিগ্রস্ত বাম-কংগ্রেসও, যদিও নির্দল তার জায়গা ধরে রেখেছে। এবারের পুরভোটে ১৪৪- এর মধ্যে ১৩৪ টিতেই জয়ী শাসক দল। বিজেপি জিতেছে ৩ টি ওয়ার্ডে। অপরদিকে বাম ও কংগ্রেস পেয়েছে ২ টি করে। এদিকে ৩ টি ওয়ার্ডে জয়ী হয়েছে নির্দল প্রার্থী।  


কলকাতা পুরভোটে ৯২ ও ১০৩ নম্বর ওয়ার্ড বামেদের দখলে রয়েছে। ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী মধুছন্দা দেব প্রায় ৩,৪০০ ভোটে জিতেছেন এবং ১০৩ নম্বর ওয়ার্ডে মাত্র ৯২ ভোটে জিতেছেন সিপিএম প্রার্থী নন্দিতা রায়। 


অন্য দিকে  ২২, ২৩ ও ৫০ নম্বর ওয়ার্ডে গেরুয়া শিবির জয়ী হয়েছে। জয়ের মূল কাণ্ডারী বলা চলে মীনাদেবী পুরোহিতকে। তিনি এই নিয়ে ২২ নম্বর ওয়ার্ডে ষষ্ঠ বার জয়ের হাসি হাসলেন। পাশাপাশি ২৩ নম্বর ওয়ার্ডও তৃতীয়বারের জন্য পদ্ম শিবিরের দখলেই থাকল। এই ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজয় ওঝা। এদিকে বিজেপির টিকিটে প্রথমবারের জন্য পুরভোটে লড়ে জয়ী হয়েছেন সজল ঘোষ। ৫০ নম্বর ওয়ার্ডে ১,০৯৩ ভোটে জিতেছেন তিনি। 


৪৫ ও ১৩৭ নম্বর ওয়ার্ডে আধিপত্য বিস্তার করেছে হাত শিবির। নির্দল প্রার্থীরা জিতেছেন ১৪১ (পূর্বাশা নস্কর), ৪৩ (আয়েশা কানিজ) এবং ১৩৫ (রুবিনা নাজ) নম্বর ওয়ার্ডে। 


ভোট প্রাপ্তির নিরিখে ১৪৪ এর মধ্যে ৫৮টিতে দ্বিতীয় স্থানে রয়েছে পদ্ম শিবির এবং ৬৫ টির বেশি ওয়ার্ডে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বামেরা।


উল্লেখ্য, ২০১৫-র কলকাতা পুরভোটে ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১১৪ আসনে জিতেছিল তৃণমূল। আর  ১৬টি আসন পেয়েছিল বামেরা। পাশাপাশি বিজেপি ও কংগ্রেস যথাক্রমে ৭ ও ৫ টি আসনে জয়ী হয়েছে এবং নির্দল পেয়েছিল ৩ টি আসন।

No comments:

Post a Comment

Post Top Ad