দুধ পটল বানান আর চেটেপুটে খান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 December 2021

দুধ পটল বানান আর চেটেপুটে খান




পটল দিয়ে বানিয়ে ফেলুন নতুন একটি পদ 

উপকরণ:

পটল: ৪টি

দুধ: ২ কাপ

সাদা জিরে: ১ চা চামচ

শুকনো লঙ্কা: ২টি

হলুদগুঁড়ো: ১ চা চামচ

গরম মশলা: ১ চা চামচ

নুন ও চিনি: স্বাদমতো


প্রণালী: আগে পটল গুলো খোসা সামান্য ছাড়িয়ে, ভালো করে ধুয়ে নিয়ে, প্যানে তেল দিয়ে হলুদ মাখিয়ে ভেজে তুলে নিন। এ বার কড়াইতে তেল দিয়ে সাদা জিরে, শুকনোলঙ্কা ফোড়ন দিন। তার পর তাতে দুধ ঢেলে একটু ফুটিয়ে নুন, চিনি আর হলুদগুঁড়ো দিন।


 দুধ একটু ঘন হয়ে এলে তাতে পটলগুলি দিয়ে আবার কিছু ক্ষণ ফোটান। নামানোর আগে উপর দিয়ে গরম মশলাগুঁড়ো ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশেন করুন দুধ পটল। 

No comments:

Post a Comment

Post Top Ad