বিজেপিকে ভাঁড়ের দল বলে কটাক্ষ জ্যোতিপ্রিয়র - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 December 2021

বিজেপিকে ভাঁড়ের দল বলে কটাক্ষ জ্যোতিপ্রিয়র


'বিজেপি ফাঁপা এবং ভাঁড়ের দল, তাই ভাঁড়ামি ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই, এভাবেই ভাষায় গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আগামী দিনেও রাহুল সিনহা ভারতবর্ষে যেকোন প্রান্তে ভোটে দাঁড়ালে সেখানেও দ্বায়িত্ব নিয়ে তাকে দলবল নিয়ে গিয়ে হারাবো বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বন মন্ত্রী।


শনিবার হাবড়া সুপার মার্কেটে অস্থায়ী হাট উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'বিজেপি ফাঁপা এবং ভাড়ের দল, তাই ভাড়ামি ছাড়া আর কোনও কাজ নেই বিজেপির। পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কলকাতা নির্বাচনে একটি আসনও বিজেপি পাবে না। পাশাপাশি আগামী দিনে গোটা রাজ্যে নির্বাচন হলে তখনও বিজেপি অস্তিত্ব থাকবে না। বিজেপির কাজ হল এখন নিজেদের লড়াই, তাই দিল্লী যে আগে পৌঁছাচ্ছে তাকে পেছন দিক থেকে টেনে নামানোই হচ্ছে বিজেপির কাজ।'


ভয়াবহ সেনা কপ্টার দুর্ঘটনায় সেনা সর্বাধিনায়ক স্বস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'আমরা সবাই ভারত মাতার সন্তান, ভারতবর্ষের ওপর কেউ আক্রমণ করলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না।'


হাবড়ায় জমা জল, এলাকায় বুষ্টিং পাম্পের কাজ কতদূর এগোলো সেই ঘটনাস্থলও পরিদর্শন করেন তিনি এবং জানান, আর বেশিদিন কষ্ট করতে হবে না, সামনের বছর থেকে আর জলযন্ত্রণা ভোগ করতে হবে না হাবড়াবাসীকে। পাশাপাশি এদিন সরাসরি বিজেপি নেতা রাহুল সিনহাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'রাহুল সিনহা ভারতবর্ষের যেকোনও প্রান্তে প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ালে দায়িত্ব নিয়ে আমি দলবল নিয়ে গিয়ে তাকে ভোটে হারাবো।'

No comments:

Post a Comment

Post Top Ad