শিলিগুড়ি: অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো ফাঁসি দেওয়ার ঝমকলাল জোতে। মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। স্থানীয়দের প্রাথমিক অনুমান মৃত ওই ব্যক্তি সেই এলাকার বাসিন্দা নন।
জানা গেছে, বুধবার সকালে জাতীয় মহাসড়কের ধারে ওই ব্যক্তিকে উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে ফাঁসিদেওয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দাদের অনুমান, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন। তবে তাঁকে শ্বাস রোধ করে খুন করে ওখানে ফেলে রাখা হয়েছে নাকি অন্য কারণে তার মৃত্যু হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে।
No comments:
Post a Comment