বেআইনিভাবে পাচার হওয়া তেত্রিশ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার, গ্রেফতার ১ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 10 December 2021

বেআইনিভাবে পাচার হওয়া তেত্রিশ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার, গ্রেফতার ১

 


হাওড়া স্টেশন থেকে বাজেয়াপ্ত প্রায় তেত্রিশ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা। গ্রেফতার এক।


হাওড়া স্টেশন থেকে বাজেয়াপ্ত প্রায় তেত্রিশ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা। গ্রেফতার এক।

অপরাধ দমনে হাওড়া স্টেশনে জোর নজরদারি ও তল্লাশি চালাচ্ছে পূর্ব রেলের আর পি এফ আধিকারিকরা।


বেআইনিভাবে কোনও কিছু পাচার করা হচ্ছে কিনা তাও গুরুত্ব সহকারে  দেখা হচ্ছে। গতকাল হাওড়া স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে ব্যাগ নিয়ে সন্দেহভাজন হিসাবে ঘোরাঘুরি করতে দেখা যায়।


স্টেশনে কর্তব্যরত আর পি এফ জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।তার ব্যাগ থেকে পাওয়া যায় প্রচুর সোনার গহনা।যার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ওই ব্যক্তি।


জিজ্ঞাসাবাদে কোনও সদুত্তর দিতে না পাড়ায়,এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তুলে দেওয়া হয় জি আর পি- র হাতে। বাজেয়াপ্ত করা হয়েছে সোনার গহনা।


যার আনুমানিক মূল্য ৩২ লক্ষ ৭৪ টাকা। জানা গেছে পাটনার বাসিন্দা ওই ব্যক্তির নাম সন্তোষ কুমার।

No comments:

Post a Comment

Post Top Ad