আমরা অনেকেই কালো ছোলা খেতে পছন্দ করে। ছোলা ঘুগনি, চাট বা স্যালাড হিসেবে অনেকেই খেয়ে থাকেন। কিন্তু জানেন কি এই ছোট কালো ছোলা গুণের ভান্ডার। এটি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থে সমৃদ্ধ।
ছোলা ব্যবহারে সবদিক থেকেই উপকার পাওয়া গেলেও অঙ্কুরিত কালো ছোলা খাওয়াই সবচেয়ে বেশি উপকারী। এটি ডায়েটে অন্তর্ভুক্ত করা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী প্রমাণিত হবে। আসুন জেনে নিই এটা খেলে কি কি উপকার পাওয়া যায়।
- ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এই অর্থে, এটি পাচনতন্ত্রের জন্য বিশেষভাবে উপকারী। ছোলা সারারাত ভিজিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় উপকার পাওয়া যায়। এছাড়াও, যে জলে ছোলা ভিজিয়ে রেখেছিলেন তা ফেলে না দিয়ে পান করলেও উপকার পাওয়া যাবে।
- ছোলা খেলে শক্তি পাওয়া যায়। গুড়ের সাথে ছোলা খেলে বেশি উপকার পাওয়া যায়।
- ডায়াবেটিস রোগীদের জন্যও ছোলা খাওয়া খুবই উপকারী।
- যদি আপনার রক্তশূন্যতা হয়, তাহলে ছোলা খাওয়ার অভ্যাস করুন। রক্তাল্পতা রোগীদের জন্য এটি খুবই উপকারী।
- ছোলার জল দিয়ে মুখ ধুলে মুখে উজ্জ্বলতা আসে।
No comments:
Post a Comment