নারদাকাণ্ডে অন্তর্বর্তী জামিন পেলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। মঙ্গলবার আদালতে অন্তর্বর্তী জামিন পেলেন তিনজনেই। ব্যক্তিগত ২০ হাজার টাকা বন্ডে জামিন পেলেন তাঁরা। তবে শর্ত রয়েছে, আগামী শুনানি পর্যন্ত দেশের বাইরে যেতে পারবেন না মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়রা। আগামী শুনানি ২৮ জানুয়ারি ২০২২।
অন্যদিকে ইডির আইনজীবীর আদালতের কাছে আবেদন ছিল এই মামলায় আইপিএস মির্জার অন্তর্বর্তী জামিন থাকা সত্বেও আদালতে হাজিরার। কিন্তু তিনি এদিন আদালতে আসেননি। কেন তার অন্তর্বর্তী জামিন বাতিল করা হবে না? সেই প্রশ্ন তোলে গোয়েন্দাসংস্থা ইডি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট কেন জারি করা হবে না? সেই বিষয়টিও উত্থাপন করা হয় আদালতে।
উল্লেখ্য, নারদাকাণ্ডে এদিন ফের আদালতে হাজিরা দেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। জামিন পেলেও আইপিএস মির্জার আজ ফের কোর্টে হাজির হওয়ার কথা রয়েছে। এদিন সকালেই আদালতে হাজির হন শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী চট্টোপাধ্যায়। আদালতে পৌঁছন কামারহাটি বিধায়ক মদন মিত্রও।
No comments:
Post a Comment