দুর্দান্ত স্বাদের জিভে জল আনা মটন টেংরি কারী
প্রয়োজনীয় উপাদান :
১/২ কেজি মাটন (লেগ পিস)
১- বড় পেঁয়াজ
১৫০ গ্রাম ছোট পেঁয়াজ
৩টা টমেটো
২চা চামচ আদা রসুনের পেস্ট
১/২ কাপ গ্রেটেড নারকেল
মাঝখানে থেকে কাটা ৩ টি কাঁচা লঙ্কা
দেড় চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ গরম মসলা
২ চা চামচ গোটা মৌরি
২ চা চামচ পোস্ত
ধনে পাতা
লবন প্রয়োজন মতো
পদ্ধতি:
মটনটি ভাল করে ধুয়ে ১৫ মিনিটের জন্য জল ঝরিয়ে রাখুন। তারপরে একটি কুকারে মাটন, কাটা বড় পেঁয়াজ , আদা রসুনের পেস্ট, হলুদ, ২ চা চামচ লাল লঙ্কা, ২ চা চামচ ধনে গুঁড়ো, লবণ এবং ২ কাপ জল দিয়ে দিন।
এবার কড়াইটি ঢেকে দিন এবং ১৫-২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। মাটন রান্না হওয়ার মাঝের সময়ে মিক্স জারে ১ চা চামচ পোস্ত এবং নারকেল দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। এবার গ্যাসে একটি পাত্র রেখে দিন এবং তেল দিন। তেল গরম হয়ে এলে এতে ১ চা চামচ মৌরি দিন। এর পরে এতে ছোট ছোট কাটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা মিশিয়ে নিন এবং ২-৩ মিনিট নাড়ুন।
এবার টমেটো দিন এবং প্রায় ৫ মিনিট নাড়ুন যাতে এতে ঘন হয়ে আসে।এর পরে ২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং ১ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভাল করে ভাজুন। এবার নারকেলের পেস্ট যুক্ত করে এতে মশলা মেশান। ফুটতে দিন।
এবার স্বাদ অনুযায়ী নুন মেশান। এটিতে সামান্য গরম জল দিন। সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এটি ১০ মিনিটের জন্য অল্প আঁচে ফুটতে ছেড়ে দিন। কিছুক্ষণ পর সমস্ত লেগ পিস গুলো সেদ্ধ হয়ে গেলে গরমমশলা দিয়ে নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুণ।
No comments:
Post a Comment