বেশ কিছু দিন পর রাজ্যের স্কুলগুলিতে ফিরেছে পুরনো ছন্দ। অনেকদিন পর স্কুল খোলায় পড়ুয়ারা খুশি। গত ১৬ নভেম্বর মঙ্গলবার থেকে নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল খুলেছে। কোভিড নিয়ম অনুযায়ী ক্লাস শুরু হয়েছে। আবারও ক্যাম্পাসে পা রেখেছে গৃহবন্দি শিক্ষার্থীরা। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি শুরু হয়েছে।
ইতিমধ্যেই জানানো হয়েছে, এখন থেকে প্রতিদিন নয়, এবার স্কুলে জোড়-বিজোড়ে ক্লাস নেওয়া হবে। দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস সোম-বুধ ও শুক্রবার হবে। মঙ্গলবার ও বৃহস্পতিবার নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে। শনিবার ক্লাস নেই। ক্লাসের সময় ১০ টা ৫০ থেকে সাড়ে চারটা পর্যন্ত। পাহাড়ি এলাকায় নয় থেকে তিন টা পর্যন্ত।
আগে স্কুল খোলার পর প্রতিদিন ক্লাস হতো। কিন্তু সময়টা অন্যরকম ছিল। সময়সীমা ছিল সাড়ে ৯টা থেকে সাড়ে চারটা। শিক্ষকরা প্রশ্ন তুলেছেন, এতক্ষণ শিক্ষার্থীদের ক্লাসে আটকে রেখে কী লাভ! এরপর ক্লাস নিয়ে সিদ্ধান্তের আমূল পরিবর্তন হয়।
No comments:
Post a Comment