পাকা আম ছোট-বড় সকলেরই খুবই পছন্দ হয়। আর সেটা যদি হয় আমের পুডিং তাহলে তো আর কোন কথাই হবে না। শিশুদের আমের পুডিং খুবই ভালো লাগবে বানিয়ে দেখুন একবার। দেখে নিন এর পদ্ধতি
উপকরণ :
দুটো পাকা আমের পিউরি
চিনি দু'চামচ
জিলেটিন
দুধ ১/৪ কাপ
১/২ কাপ ফ্রেশ ক্রিম
পদ্ধতি: প্রথমে একটি বাটিতে চার চামচ জল দিয়ে জিলেটিন দিন এবার ফুটিয়ে নিন সেটা। এবার ননস্টিক প্যানে আমের পিউরি দিয়ে তার কিছুক্ষণ পরেই চিনি দিয়ে নাড়তে থাকুন। এবার ফুটে এলে মিশিয়ে নিন জিলেটিন দেওয়া জল।
এবার দুধ ফ্রেশ ক্রিম দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করুন। মুখ ঢেকে ফ্রিজে রাখুন ৫ -৬ ঘন্টা।
No comments:
Post a Comment