রাজ্যের সমস্ত পুর সভার নির্বাচন নিয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামার মাধ্যমে তাদের অবস্থান জানাতে হবে। মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
তারা কি একসাথে নির্বাচন করতে চায়? কারণ রাজ্য নির্বাচন কমিশন আদালতে জানায় রাজ্য চাইলে তারা একসাথে সমস্ত পুরসভার নির্বাচন করা যায় কিনা তা বিবেচনা করতে পারে। তারই পরিপ্রেক্ষিতে আদালতের এই নির্দেশ। আগামী ২৪ শে নভেম্বরের মধ্যেই হলফনামা জমা দিতে হবে।
পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতকে আশ্বস্ত করা হয়, আদালতকে না জানিয়ে তারা কোনও নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে না।
No comments:
Post a Comment