কলেজ খোলার প্রথম দিনেই অভিযোগ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 November 2021

কলেজ খোলার প্রথম দিনেই অভিযোগ

 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরেও অনেকটা সময় পাওয়া গেলেও শিলিগুড়ি মহিলা কলেজ অপরিষ্কার অবস্থায় হয়ে পড়ে রয়েছে। গোটা রাজ্যে স্কুল-কলেজ খুলেলেও শিলিগুড়ি মহিলা কলেজ খোলেনি ।  কলেজে ছাত্রীরা আসছে তাদের থার্মাল গান মাক্স দেওয়া স্যানিটাইজার করা ক্লাস রুম পরিস্কার করে রাখা কোনও কিছুই করা হয়নি।


 সকাল ১০ টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও বেলা  সাড়ে  বারোটা বেজে গেলেও ক্লাস শুরু করা হয়নি এবং কলেজে অধিকাংশই অধ্যাপক কলেজে আসেনি। ১২ টা পার হয়ে গেলে কলেজের অধ্যাপকদের একে একে আসতে দেখা গেল। শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্রী  বলেন, " ঘড়ির কাঁটায় ১১টা বাজলেও কলেজে ঝাঁড় দেওয়া অপরিষ্কার অবস্থায় হয়ে পরে রয়েছে। এমন  কি দু একজন অধ্যাপক ছাড়া কোনও অধ্যাপক কলেজে আসেননি এবং কি নতুন ছাত্রীরা কলেজ আসলেই অপরিষ্কার জন্য দেখুন ক্লাস রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।  


শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় প্রধান অধ্যাপক সুব্রত দেবনাথ বলেন, "সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন আমরা কলেজের গেটের সামনে মাক্স ,স্যানিটাইজার ,থার্মাল গান করোনার যে স্বাস্থ্যবিধি রয়েছে তা সম্পূর্ণ করা হচ্ছে। প্রতিটি ক্লাসে আমি নিজে গিয়ে ভিজিট করেছি এবং ক্লাস চালু রয়েছে।"

No comments:

Post a Comment

Post Top Ad