শব্দ দূষণ রুখতে কঠোর পদক্ষেপ প্রশাসনের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 October 2021

শব্দ দূষণ রুখতে কঠোর পদক্ষেপ প্রশাসনের


উত্তর ২৪ পরগনা: লক্ষ্মী পুজোর দিন বাজি ফুটবে না তাও আবার হয় নাকি? কিন্তু শব্দ দূষণ ও পরিবেশ দূষণ রুখতে তৎপর হাবড়া প্রশাসন। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশ বুধবার সন্ধ্যায় দোকানে দোকানে হানা দিয়ে উদ্ধার করে প্রায় ৩০ কেজি শব্দ বাজি। 


হাবড়া থানার পক্ষ থেকে বারংবার সতর্ক করা সত্ত্বেও কিছু দোকানদার যারা বেআইনিভাবে শব্দ বাজি মজুদ করে রাখছে, তাদের বিরুদ্ধে এবার হাবড়া থানা পুলিশ কঠোর পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, হাবড়া থানার পক্ষ থেকে দোকানদারদের উদ্দেশ্যে বার্তা, তারা যেন এই ধরনের কাজ আর না করে, তাদের যেন গ্রেফতার না করতে হয়। 


এদিন উদ্ধার করা প্রায় ৩০ কেজি নিষিদ্ধ শব্দ বাজিগুলোকে নিষ্ক্রিয় করা হয় হাবড়া পৌরসভার ধাপার মাঠে। নিষ্ক্রিয় করতে হাবড়া ধাপার মাঠে উপস্থিত ছিল দমকলের একটি ইঞ্জিন এবং হাবড়া থানার পুলিশ প্রশাসন। 


প্রসঙ্গত, হাবড়া থানায় কয়েক বছর আগেই নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে আনার পর থানার ভেতরেই বিস্ফোরন ঘটে, তাতে জখম হন কয়েকজন পুলিশ কর্মী। তারপর থেকেই প্রতিবছর দীপাবলীর আগে হাবড়া প্রশাসন নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধারের নামে। এদিন নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে দমকল দিয়ে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad