ভরা তোর্ষা‌য় তলিয়ে গেল দুই শিশু কন্যা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 October 2021

ভরা তোর্ষা‌য় তলিয়ে গেল দুই শিশু কন্যা


আলিপুরদুয়ার: তোর্ষা নদীতে তলিয়ে গেল একই পরিবারের দুই শিশু কন‍্যা। বোট নামিয়ে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর। বুধবার আলিপুরদুয়ার জেলার জয়গাঁর তোর্ষা‌ নদীতে এই দুর্ঘটনাটি ঘটে। তারা জয়ঁগা ১ নং গ্ৰাম পঞ্চায়েতের ছোটো মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা। দুই শিশুর নাম রুকসানা খাতুন (৮) ও মনীশা খাতুন (১০)। 


জানা গিয়েছে, নদীর তীরে শৌচকর্ম করতে গিয়ে পাড় ভেঙে তলিয়ে যায় ওই দুই শিশু। প্রত‍্যক্ষদর্শীরা শিশু দু'জনকে বাঁচানোর জন‍্য প্রাণপণ চেষ্টা করলেও তোর্ষা নদীর প্রবল স্রোতের কাছে তারা হার মানে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছেছে জয়ঁগা থানার পুলিশ। বিপর্যয় মোকাবিলা দফতর বোট নামিয়ে নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। 


উল্লেখ্য, ভুটান পাহাড়ে টানা বৃষ্টির জেরে ফুলে-ফেঁপে উঠেছে তোর্ষা নদী।  



No comments:

Post a Comment

Post Top Ad