উত্তর ২৪ পরগনা: বারাসত থানার পুলিশের হাতে গ্রেপ্তার মোট ৫ লিটার মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো বারাসত থানার পুলিশ।বৃহস্পতিবার ধৃত দুজনকে আদালতে পাঠানো হয় বারাসাত থানার পুলিশে তরফ থেকে। জানা গেছে, ধৃত দুই ব্যক্তির নাম মসজিদ আলী, বয়স ২৪ এবং মনসুর আলী, বয়স ৩২। বাড়ি মধ্যমগ্রাম আব্দালপুর এলাকায়।
ধৃতদের বিরুদ্ধে দেশের দণ্ডবিধি, ২১C, এন ডি পি এস অ্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৫ লিটার মাদক উদ্ধার হয়। অন্যদিকে বারাসত এলাকা থেকে চুরি যাওয়া সামগ্রীসহ ৩ জনকে গ্রেপ্তার করল বারাসত থানার পুলিশ,বৃহস্পতিবার বারাসত আদালতে পাঠানো হল তিন দুষ্কৃতী কে।
তিন জনের নাম হাফিজুল আলী, সঞ্জয় মন্ডল ও সুপারিশ কর্মকার, তিন জনকে বারাসত আদালতে পাঠায় বারাসাত থানার পুলিশ। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে। চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
বেশ কয়েকদিন ধরে বারাসতের বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ আসে বারাসত থানায়। সেই অভিযোগের ভিত্তিতে বারাসত থানার পুলিশ তদন্তে নেমে তিনজন দুষ্কৃতী কে গ্রেপ্তার করে বারাসত এলাকা থেকে।
No comments:
Post a Comment