ভারী বর্ষণে সবজি চাষে ব্যাপক ক্ষতি, দুঃশ্চিন্তায় চাষীরা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 October 2021

ভারী বর্ষণে সবজি চাষে ব্যাপক ক্ষতি, দুঃশ্চিন্তায় চাষীরা






 


গত ১৬ সেপ্টেম্বর কেলেঘাই নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছিল পটাশপুর ও ভগবানপুরের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় চলে গেছিল সবকিছু। সেই তালিকায় ছিল সব্জির ক্ষেতও। কয়েকদিন বৃষ্টি বন্ধ থাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল।


 কিন্তু পুজোর পর ফের নিম্নচাপের জেরে তিনদিনের ভারী বর্ষনে আবারও জলের তলায় সব্জির ক্ষেত । পরম যত্নে লাগানো ঢ্যঁড়স উচ্ছে বেগুন চাষে ব্যাপক ক্ষতি। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের পঁচেট, কাশীপুর রাউতাড়া সহ অন্যান্য গ্রাম গুলিতে মূলত সব্জি চাষ হয়ে থাকে।


 গ্রামবাংলার এই সব্জি এগরা কাঁথি সহ শহরতলির বিভিন্ন প্রান্তে পৌঁছায়। লাগাতার বৃষ্টির ফলে গাছের গোড়ায় জল জমে পচন ধরতে শুরু হয়েছে। বিশেষ করে বর্ষাকালীন সব্জি কাঁচা লঙ্কা, বেগুন, উচ্ছে, ঝিঙে বরবটি এগুলি লাগাতার বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে একদিকে যেমন যোগান কমছে অন্যদিকে বাজারে  সব্জির অগ্নিমূল্য দাম হচ্ছে। সব মিলিয়ে বৃষ্টি যদি আবার হয় তবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে সব্জির দাম এমনটি আশঙ্কা করছেন কৃষকরা। 


শুধু তাই নয় যেটুকু ফসল উৎপাদিত হচ্ছে তাও অতিমারি পরিস্থিতিতে রপ্তানিতে সমস্যা কৃষকদের। ঋণ নিয়ে চাষ করেও মিলছে না সঠিক দাম। সারাবছর পরিবার চলতো  শুধুমাত্র ঐ সব্জি চাষ করে তাও জলের তলায় চলে যাওয়ার রুচি রুটির রোজগারে বড়ো ধাক্কা খেল বলে কৃষকদের আক্ষেপ।

No comments:

Post a Comment

Post Top Ad