ডিজিটাল রিজার্ভেশন চার্ট ডিসপ্লে বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হল হাওড়া স্টেশনে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 October 2021

ডিজিটাল রিজার্ভেশন চার্ট ডিসপ্লে বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হল হাওড়া স্টেশনে







যা এতদিন কাগজের তালিকায় লিখে বোর্ডে টাঙিয়ে দেওয়া হতো, এখন থেকে রেলের সংরক্ষিত কোচের যাত্রীরা তাঁদের কোচ ও বার্থ নম্বর টিকিটের সাথে মিলিয়ে দেখে নিতে পারবেন  ডিজিটাল বোর্ডের মাধ্যমে।


হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে মঙ্গলবার এই ডিজিটাল রিজার্ভেশন চার্ট ডিসপ্লে বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল  পূর্ব রেলের জেনারেল ম্যানেজার  অরুন অরোরা'র।

তিনি প্লাটফর্মে উপস্থিত থাকার পরেও আচমকাই অজানা কোন কারণে সেখান থেকে চলে যান। এরপর প্রায় ঘন্টা দুয়েক পরে রেলের গ্রুপ ডি স্টাফ গোপাল দে -কে দিয়ে এই বোর্ডের উদ্বোধন করানো হয় রেলের পক্ষ থেকে।


উল্লেখযোগ্য বিষয় হল, আগে যে ম্যানুয়াল বোর্ডে রেলের পক্ষ থেকে সংরক্ষণের তালিকা টাঙিয়ে দেওয়া হতো। সেখানে গাদাগাদি করে ভিড়ের মধ্যে যাত্রীদের সেই সংরক্ষণ তালিকা থেকে তাদের নাম বার্থ ও কোচ নাম্বার সবটাই খুঁজে পেতে হত । ডিজিটাল বোর্ড হওয়ার কারণে যাত্রীদের সুবিধা হওয়ার কথা ।


 তবে ডিজিটাল বোর্ডের অধিকাংশ অংশ বিজ্ঞাপনের জন্য রাখা হয়েছে এবং দু'ধারে ডিসপ্লে করা হচ্ছে সংরক্ষণের তালিকা। যে তালিকা দেখতে গেলে সেই বোর্ডের  কাছাকাছি গিয়েই যাত্রীদের খুঁজে পেতে হবে তাদের বিস্তারিত।

আগে যে বোর্ডে সংরক্ষণের তালিকা টানানো হত সেটি রেলের পক্ষ থেকেই করা হতো। আজ যে বোর্ডের উদ্বোধন করা হলো তা একটি চুক্তিভিত্তিক সংস্থার মাধ্যমে পরিচালিত হবে।

No comments:

Post a Comment

Post Top Ad