উত্তরাখণ্ডে ধসের কবলে ১৪ জন বাঙালি পর্যটক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 October 2021

উত্তরাখণ্ডে ধসের কবলে ১৪ জন বাঙালি পর্যটক







পুজোয় উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে ধসে আটকে পড়েছেন ১৪ জন বাঙালি পর্যটক। এতে উদ্বিগ্ন তাদের আত্মীয় পরিজন। তারা চাইছেন সরকার থেকে ব্যবস্থা নেওয়া হোক যাতে ঘরের লোক ঘরে ফেরেন।


গত সপ্তমীর দিনে হাওড়ার কোনা থেকে ১৪ জনের একটি দল উত্তরাখণ্ডে বেড়াতে গেছিলেন। তারা কোনার পাশাপাশি হাওড়ার আমতা ও কলকাতার বাসিন্দা ছিলেন। ওই পর্যটকরা নৈনীতাল, আলমোরা রানীক্ষেত হয়ে কাঠগুদাম থেকে ফেরার ট্রেন ধরার কথা ছিলেন।


 সেইমতো সোমবার যখন তারা গাড়ি করে রানীক্ষেত থেকে কাঠগোদামের দিকে যাচ্ছিলেন সেই সময় কাচছি ধাম এলাকায় পাহাড়ি ধসের কবলে পড়েন বলে জানিয়েছেন আটকে পড়া যাত্রীরা। ধসের পাশাপাশি প্রবল ঝড়ো হাওয়া এবং বৃষ্টিতে গাড়িতে আটকে পড়েন ওই পর্যটকরা। শেষমেষ উপায় না দেখে তারা গ্রামবাসীদের সহায়তায় তাদের বাড়িতে গ্রামে রাত কাটান।


তাদের আগামীকাল অর্থাৎ বুধবার সকালে বাড়ি ফেরার কথা থাকলেও কাঠগুদাম স্টেশন থেকে ট্রেন ধরতে না পারার কারণে তারা বাড়ি ফিরতে পারছেন না। হাওড়ার কোনায় বাড়ির লোকের কাছে এই খবর পৌঁছালে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন।


প্রাকৃতিক দুর্যোগের কারণে ফোনে ভালোভাবে কথা বলাও যাচ্ছে না বলে জানিয়েছেন পর্যটকদের বাড়ির লোকজন। এখন বাড়ির লোকজন উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। তারা চাইছেন রাজ্য সরকার কিছু ব্যবস্থা নিক যাতে ঘরের লোক ঘরে ফিরে আসে।

No comments:

Post a Comment

Post Top Ad