শিশুদের অজানা জ্বর নিয়ে স্বস্তির খবর আলিপুরদুয়ারে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 17 September 2021

শিশুদের অজানা জ্বর নিয়ে স্বস্তির খবর আলিপুরদুয়ারে


নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: অজানা জ্বরে আক্রান্ত শিশুদের নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে দাবী করেছেন আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তবে অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তাঁরা। 


এছাড়াও জ্বর ও সর্দি কাশিতে কোনও শিশু অথবা মানুষ আক্রান্ত হলে তৎক্ষনাৎ তাদের হাসপাতালে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। আবহাওয়া পরিবর্তনের জন্যই যে শিশুরা জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে সে বিষয়ে নিশ্চিত চিকিৎসকরা। বৃহস্পতিবার জেলার স্বাস্থ্য আধিকারিক, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে এক ম্যারাথন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবী রেখেছেন আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা। 


জেলা হাসপাতালের জ্বর পর্যালোচনা নিয়ে ওই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মণও। তিনিও অযথা আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad