তালেবান রাজত্ব: মহিলাদের মন্ত্রণালয়ে মহিলাদেরই প্রবেশ নিষিদ্ধ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 September 2021

তালেবান রাজত্ব: মহিলাদের মন্ত্রণালয়ে মহিলাদেরই প্রবেশ নিষিদ্ধ


প্রেসকার্ড নিউজ ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকার আসার পর যেসব বিষয় নিয়ে আশঙ্কা করা হচ্ছিল, সেগুলোই ঘটতে শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে মহিলা কর্মচারীদেরই যাওয়া আটকে দেওয়া হয়েছে। সেখানে শুধুমাত্র পুরুষদের কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। কিছুদিন আগে তালেবান ঘোষণা করেছিল, নারীরা সেই অফিসে কাজ করতে পারবে না যেখানে পুরুষ কর্মচারীরা কাজ করবে।


তালেবানের কিছু প্রতিনিধি নারী কর্মচারীদের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে প্রবেশে বাধা দেয়। একজন কর্মচারীই সংবাদ সংস্থাকে একথা জানিয়েছিলেন। বলা হয়েছিল যে, চারজন মহিলা কর্মচারীকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। মহিলারা এর বিরুদ্ধে প্রতিবাদও করেছিলেন।


উল্লেখ্য, তালেবান শাসনের পর থেকেই আশঙ্কা ছিল যে নারীদের প্রতি তাদের আচরণ ঠিক হবে না। এমনকি তালেবানদের দ্বারা গঠিত সরকারে একজনও নারী অন্তর্ভুক্ত নয়। এই বিষয়ে প্রশ্ন করা হলে, তালেবান মুখপাত্র সংবাদমাধ্যমের সামনে বলেছিল যে, 'মহিলারা মন্ত্রী হতে পারে না, তারা কেবল সন্তান জন্ম দেবে।'

No comments:

Post a Comment

Post Top Ad