দক্ষিণে বৃষ্টির ভ্রুকুটি, কেমন থাকবে কালকের আবহাওয়া - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 17 September 2021

দক্ষিণে বৃষ্টির ভ্রুকুটি, কেমন থাকবে কালকের আবহাওয়া


আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি । পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এর ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটি শনিবার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে ওপরে আসবে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা জামশেদপুর দীঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । এই দুটো সিস্টেমের জন্য আগামী তিনদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সর্বত্র  বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।



শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে  বৃষ্টি হবে। এছাড়া বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ।১৯ তারিখ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া ও দক্ষিণ ২৪ পরগনা বেশকিছু জেলায় ভারী বৃষ্টি হবে।



কলকাতাতে শুক্রবার হালকা বৃষ্টি, শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে ১৯ তারিখ কলকাতার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সর্তকতা থাকছে। উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা থাকছে। বাদ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।



বি দ্র : 

 প্রেসকার্ড নিউজ সব বিভাগে একদল তরুণ সাংবাদিক, কলাম লেখক কাজ করছেন।   প্রেসকার্ড নিউজ এক ঝাঁক তরুন স্মার্ট এবং চিন্তাশীল খুঁজছে ।  আপনি বাংলায় বা দেশ কিংবাবিদেশে থাকুন না কেন, ঝরঝরে বাংলায় টাইপ করে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটস অ্যাপ নাম্বারে 9083801396


No comments:

Post a Comment

Post Top Ad