ভোট-পরবর্তী হিংসার মামলায় ১৩ জন অভিযুক্তদের তলব সিবিআইয়ের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 17 September 2021

ভোট-পরবর্তী হিংসার মামলায় ১৩ জন অভিযুক্তদের তলব সিবিআইয়ের


নিজস্ব প্রতিনিধি, হাওড়া : ডোমজুড়ের রাজিবপল্লীতে ফের সিবিআই হানা। শুক্রবার দুপুরে সিবিআই এর একটি তদন্তকারী দল রাজিবপল্লীতে আসে। তারা ভোট-পরবর্তী একটি হিংসার মামলায় ১৩ জন অভিযুক্তকে নোটিশ দেয়। 


তাদের বেশিরভাগই বাড়িতে না থাকার কারণে বাড়ির দেওয়ালে সিবিআই নোটিশ সেটে দেয়। তাতে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ ১৮ তারিখ সকাল দশটায় নিজাম  প্যালেস হাজিরা দিতে হবে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 


উল্লেখ্য, এর আগে সিবিআই এর পক্ষ থেকে তিনবার নোটিশ দেওয়া হলেও অভিযুক্তরা সিবিআই দপ্তরে হাজিরা হয়নি। হাওড়া আদালত সূত্রে খবর ওই ১৩জন প্রত্যেকেই এখন আদালত থেকে জামিন পেয়েছেন। বারবার সিবিআই ওই এলাকায় আসায় আতঙ্কিত অভিযুক্তের পরিবাররা। তারা অভিযোগ করেন সিবিআই হাজিরা নিয়ে কার্যত তাদের হুমকি দিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad