পেট্রাপোল : প্রধানমন্ত্রীর জন্মদিনে পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং - ১ এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ও নিশীথ প্রামাণিক এবং বাংলাদেশের জাহাজ মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার পেট্রাপোল সীমান্তে প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং - ১ এর উদ্বোধন করা হয়। আধুনিক মানের এই টার্মিনালে ১৩০৫ স্কয়ার মিটার , ৩২টি ইমিগ্রেশন কাউন্টার , ৪টি কাস্টমস কাউন্টার এবং ৮ টি সিকিউরিটি কাউন্টারের ব্যবস্থা আছে । এছাড়াও প্রস্তাবিত দ্বিতীয় বাণিজ্যিক গেটের শিলান্যাস হয় এদিন । নতুন টার্মিনাল উদ্বোধনের পরে ভারত এবং বাংলাদেশের মন্ত্রীরা জানায় আধুনিক মানের টার্মিনাল নির্মাণের ফলে আগামীতে যাত্রীদের আসা-যাওয়ার সুবিধা হবে ।
দেশের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, "ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইচ্ছাতে নতুন টার্মিনাল এর উদ্বোধন হল। ভারত এবং বাংলাদেশ মিত্র দেশ এই টার্মিনাল তৈরির ফলে যাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে ।"
বাংলাদেশের জাহাজ মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী জানান, "ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্মদিনে এই উপহার বাংলাদেশকে দিল । আমরা অত্যন্ত আনন্দিত । ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের রক্তেলেখা সম্পর্ক । এটা শুধু সম্পর্ক নয় ভাই । আগামীতে আমরাও চেষ্টা করব বেনাপোলে উন্নয়ন করবার জন্য ।"
No comments:
Post a Comment