দুর্ঘটনার কবলে যাত্রীবাহী দুই বাস, আহত একাধিক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 September 2021

দুর্ঘটনার কবলে যাত্রীবাহী দুই বাস, আহত একাধিক


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সাত সকালে দুর্ঘটনার‌ কবলে যাত্রীবাহী দুটি বাস। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। 


জানা যায়, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল দুটি বাস; একটি মিনিবাস, অন্যটি ট্যুরিস্ট বাস। 'উত্তরকন্যা'-র কাছে এশিয়ান হাইওয়েতে মিনিবাসটি দাঁড়িয়ে থাকলে পিছন দিক থেকে ট্যুরিস্ট বাস ধাক্কা মারে এবং এই ঘটনায় দুই বাসে থাকা বেশ কয়েকজন আহত হয় এবং ট্যুরিস্ট বাসের সামনের অংশটা দুমড়ে-মুচড়ে যায়। 


ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের থানা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে নিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad