গণধর্ষণ কান্ডে সিবিআই ফের হানা দিল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 September 2021

গণধর্ষণ কান্ডে সিবিআই ফের হানা দিল


নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে গণধর্ষণ কান্ডে ফের সিবিআই দল হানা দিল নবগ্রামের রাইন্ডা গ্রামে। গত রবিবার কান্দিতে নির্যাতিতা কিশোরীদের সঙ্গে কথা বলার পর সোমবার সিবিআই দল হাজির হয় ঘটনাস্থল নবগ্রামে। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলার পর মঙ্গলবার সাতসকালে তারা হাজির হন নবগ্রামের রাইন্ডা গ্রামে নির্যাতিতা কিশোরীদের সঙ্গে থাকা তাদের দুই বন্ধুর বাড়িতে। 



প্রথমে ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে সুরজিত দাস ও কৌশিক প্রধান নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদ করেন তারা। তারপর তাদের সঙ্গে নিয়ে সিবিআই দল হাজির হন ঘটনাস্থল নবগ্রামের অমৃতকুন্ড মাঠপাড়া এলাকায়। সেখানে পৌঁছে সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখেন সিবিআই। 



সিবিআই প্রতিনিধি দল স্থানীয় মানুষজনদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সব মিলিয়ে গণধর্ষণ কান্ডে পরপর তিনদিন সিবিআই দলের এই তৎপরতায় যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতা কিশোরীদের পরিবার সদস্য সহ স্থানীয় মানুষজন।

No comments:

Post a Comment

Post Top Ad