অজানা জ্বরের প্রকোপ, হাসপাতালে ভর্তি ১২০ জন শিশু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 17 September 2021

অজানা জ্বরের প্রকোপ, হাসপাতালে ভর্তি ১২০ জন শিশু

 

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর : এগরা ও কাঁথি হাসপাতালে  ১২০ জন শিশু অজানা জ্বরে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিবছর সেপ্টেম্বর অক্টোবর মাসে শিশুরা ভাইরাল জ্বরে বেশি আক্রান্ত হয় । এই জ্বরে আক্রান্ত হলে শিশুদের নাক দিয়ে জলের মতো সর্দি ঝরতে শুরু করে । এর সঙ্গে প্রচন্ড জ্বর দু এক দিনের মধ্যে শ্বাস কষ্ট শুরু হয় শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। 



তবে চিকিৎসকরা জানিয়েছেন, শুরুতে চিকিৎসা হলে শিশু তাড়াতাড়ি  সুস্থ হয়ে উঠবে। পরিসংখ্যান অনুযায়ী, এগরা মহকুমা হাসপাতালের এসএনসিও তে ৩ মাস থেকে ৫ বছরের শিশুরা ও ৮ থেকে ১০ বছরের শিশুরা জ্বর, সর্দি,কাশি,নিয়ে ভর্তি হয়েছে প্রায় ১২০ জন শিশু।

No comments:

Post a Comment

Post Top Ad