প্রেসকার্ড নিউজ ডেস্ক : রাজ্য জুড়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ৭১ তম জন্মবার্ষিকী পালন করছে রাজ্য বিজেপি। এদিন শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির পাদদেশে রাজ্য দপ্তরে বিজেপি নেতা রাহুল সিনহা সহ বিজেপি কর্মীরা নরেন্দ্র মোদির জন্মদিন পালন করলেন। সেই সঙ্গে নরেন্দ্র মোদির প্রিয় গুজরাটি খাবারগুলি রেখে জন্মদিন পালন করা হয়েছে।
এদিন বিজেপি রাহুল সিনহা বলেন, "আজ বাংলার ঐতিহাসিক দিন। আমরা জন্মদিন পালন করি না। আমরা সারা বছরই সেবা কার্যক্রম করে থাকি। ১৭ থেকে ৭ ই অক্টোবর পর্যন্ত নরেন্দ্র মোদীর জন্ম বার্ষিকী পালন করা হবে।"
সেই সঙ্গে কার্যক্রম হিসেবে বিভিন্ন হাসপাতালে ফল দান, রক্তদান শিবির, বস্ত বিতরণ, বৃক্ষরোপণ সহ নানা রকম শিবির রাজ্য জুড়ে করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তার মা যে খাবারগুলো নরেন্দ্র মোদীকে দিতেন। সেই খাবারগুলি রেখে তার জন্মদিনের শ্রদ্ধা জানানো হয়েছে।
*প্রেসকার্ড নিউজ সব বিভাগে একদল তরুণ সাংবাদিক, কলাম লেখক কাজ করছেন। প্রেসকার্ড নিউজ এক ঝাঁক তরুন স্মার্ট এবং চিন্তাশীল খুঁজছে । আপনি বাংলায় বা দেশ কিংবাবিদেশে থাকুন না কেন, ঝরঝরে বাংলায় টাইপ করে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটস অ্যাপ নাম্বারে 9083801396*
No comments:
Post a Comment