ভবানীপুর উপনির্বাচন: প্রচারে বেড়িয়ে রাজ্যপালকে খোঁচা ফিরহাদের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 17 September 2021

ভবানীপুর উপনির্বাচন: প্রচারে বেড়িয়ে রাজ্যপালকে খোঁচা ফিরহাদের

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শুক্রবার সকাল বেলাও ভবানীপুর উপনির্বাচনের মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ভোট প্রচারে বেরোলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি প্রথমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং সাধারণ মানুষকে বলেন ৩০শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা যেন ভোট দেয়।




তিনি বলেন , "সকাল সকাল গিয়ে ভোট দিন। কেউ যেন তাদের ভোট নষ্ট না করে।" এর পাশাপাশি তিনি জানিয়েছেন মানুষের সঙ্গে জনসংযোগ করতে গিয়ে কিছু মানুষের অসুবিধা তিনি জানতে পেরেছেন। কোথাও জলের সমস্যা কোথাও ড্রেনের  সমস্যা আবার কোথাও ভাড়াটে বাড়িওয়ালা সমস্যাও রয়েছে। সেগুলো অবশ্যই দেখা হবে বলে তিনি জানিয়েছেন। 



পাশাপাশি তিনি জানিয়েছেন যে উত্তরবঙ্গে যে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে তার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে টিম ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে। পুরো বিষয়টি সেখান থেকে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য পরিকাঠামো পশ্চিমবঙ্গে অতি উন্নত এবং এখানে যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তা অতি সক্রিয়। সেই ভাবে শিশুদের ওপর এখনো পর্যন্ত কোনও রকম প্রভাব বিস্তার করতে পারেনি বলে তিনি জানিয়েছেন।




 পাশাপাশি তিনি মন্তব্য করেছেন গভর্নর যদি এইসব বিষয় না দেখে উত্তরপ্রদেশে কি হচ্ছে সেদিকে একটু খেয়াল রাখেন তাহলে মনে হয় ভালো হয়। উত্তরপ্রদেশে ১৬ জন শিশু অক্সিজেনের অভাবে মারা গিয়েছে সেদিকে গভর্নর অর্থাৎ রাজ্যপালের নজর নেই বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি জানিয়েছেন এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে কুড়ি দিনব্যাপী রাজ্যজুড়ে যে সেবা দিবস পালন করা হবে তা নিয়ে খানিকটা কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। 



তিনি জানিয়েছেন তাদের কাছে বিজেপির অন্য কোন মুখ নেই তাই নরেন্দ্র মোদির মুখ নিয়ে  তারা সব জায়গায় কাজ চালাচ্ছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় এর বিপরীতে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল দাঁড়িয়েছে তাকে বাচ্চা মেয়ে বলে আবারও এদিন সম্বোধন করেন এবং তাঁকে বিজেপি গর্তের মুখে ঠেলে দিয়েছে বলেও জানিয়েছেন।



 তিনি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল ভোটে জয় যুক্ত হবেন সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি। ভবানীপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দেবেন সে ব্যাপারে নিশ্চিত তিনি ।অন্যদিকে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল যে  সাদা পোশাকের পুলিশের সম্পর্কে বিতর্ক মন্তব্যের সৃষ্টি করেছে তাদেরকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন আসলে বিজেপির কোন কাজ নেই এবং তারা পরিবেশকে উত্তপ্ত করতে চায় তাই জন্য এরকম মন্তব্য করছে বলেও তিনি জানিয়েছেন।


*প্রেসকার্ড নিউজ সব বিভাগে একদল তরুণ সাংবাদিক, কলাম লেখক কাজ করছেন।   প্রেসকার্ড নিউজ এক ঝাঁক তরুন স্মার্ট এবং চিন্তাশীল খুঁজছে ।  আপনি বাংলায় বা দেশ কিংবাবিদেশে থাকুন না কেন, ঝরঝরে বাংলায় টাইপ করে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটস অ্যাপ নাম্বারে 9083801396*


No comments:

Post a Comment

Post Top Ad