প্রেসকার্ড নিউজ ডেস্ক : অভিষেক ব্যানার্জি বলছেন বিজেপির ২৫টি বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'আমি জানি না পঁচিশ না পঞ্চাশ।' মঙ্গলবার ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ একথা বলেন। তিনি আরও বলেন, 'আমাদের পার্টিতে অনেক নেতা এসে বলেছিল একশো আছে দেড়শো আছে। এসব ডায়লগ দিতে হয়, আগে তো ওনাদের বিধায়ক সাংসদরা ইডি সিবিআই থেকে বাঁচুক। তারপর আমাদের বিধায়ক সম্পর্কে ভাববেন।'
দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, উপ নির্বাচন নিয়ে আইনি পথে যেতে পারেন? এই নিয়ে কোনও সিদ্ধান্ত নিয়েছেন কি? এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'সিদ্ধান্ত হয়নি। আইনি পথে যাওয়ার আছে কি না সেটা নিয়ে আইনজীবীরা দেখছেন সেটা নিয়ে আজকে বসা হবে। যদি মনে হয়, তাহলে যাবো।'
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন জীবন দেব কিন্তু মাথা নত করব না। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, জীবন কোথায় দিচ্ছেন। জীবন নিয়ে তো পালিয়ে গেল নেতারা। ৯ ঘন্টা যদি ইডি জেরা করে তখন লোকে অনেকেই আবল তাবোল বকে। সবে তো শুরু হয়েছে। যে নেতারা ভুবনেশ্বর গিয়েছিলেন তাদের চেহারাই পাল্টে গিয়েছিল।
তিনি আরও বলেন, এতদিন ভেবেছিল পুলিশ সিআইডি দিয়ে চালিয়ে দেবেন চমকে রেখে দেবেন যা ইচ্ছা করবেন। ওনাদের রাজত্ব কাল কয়লা বালি পাথর লুট হয়েছে গরু পাচার হয়েছে। একটা পার্টি অফিসিয়ালি এই কারবার গুলো করছে তাদের সব নেতা জড়িত। না পুলিশ কমপ্লেন নেয় এখন সিআইএসএফ দেখানো হচ্ছে। আইন শৃঙ্খলা কার হাতে আছে ওরা পাহারা দেয় তাই বলে চুরি করবেন। এতদিন এই কমপ্লেন করতে করতে কোর্ট ও শুনেছে। তারা কোনও না কোনও স্টেপ নিচ্ছে। তাই তাদের নেতারা বাড়ি ছেড়ে পালাচ্ছে। গায়েব হয়ে যাচ্ছে। অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছেন। কতটা সৎ ছিল ওরা।

No comments:
Post a Comment