মহানন্দায় ভেসে উঠল বিশালাকার মাছ, ক্ষণিকের মধ্যেই হাজার হাজার টাকা যুবকের পকেটে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 30 August 2021

মহানন্দায় ভেসে উঠল বিশালাকার মাছ, ক্ষণিকের মধ্যেই হাজার হাজার টাকা যুবকের পকেটে


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছিল উত্তরের নদীগুলি। তবে জল কমতেই হল চমৎকার, উঠে এল বিশাল আকারের একটি মাছ। ফুলবাড়ী মহানন্দা নদীর ব্যারেজে সোমবার সকালে প্রায় ৪০ কেজি ওজনের এই মাছটি হঠাৎ উঠে আসে। 


নদীতে জল আনতে গেলে বোল্ডার পারে উঠে গেলে স্থানীয় এক যুবক দেখতে পেয়ে সেটিকে কোনও মতে  ডাঙ্গায় তোলেন এবং মাছ দেখতে ভিড় জমে যায় ব্যারেজ এলাকায়। 


এদিকে এত বড় বাঘা আর মাছ হাতে পেয়ে বিপাকে পড়ে যান সেই ব্যক্তি। কারণ কি করে খাবে এত বড় মাছ! এরপর কয়েকজন সিদ্ধান্ত নেন ব্যারেজের ওপরে সেই মাছটিকে কেটে কিলো দরে বিক্রি করতে। মাছ কাটতেই ভিড় জমে যায় এবং ৫০০ টাকা কিলো দরে বিক্রি করছেন সেই ব্যক্তি।  করোনার পরিস্থিতি হাতের কাছে এত বড় মাছ পেয়ে খুশিতে আত্মহারা ব্যারেজ এলাকার ওই যুবক।

No comments:

Post a Comment

Post Top Ad