ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 30 August 2021

ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: বাসিন্দাদের লাইনে দাঁড়িয়ে থেকেও ফেরত যেতে হচ্ছে খালি হাতে। আর পঞ্চায়েতের সদস্য পরিচিতরা লাইন ছাড়াই ভ্যাকসিন পেয়ে যাচ্ছে, এই অভিযোগ ঘিরে সরগরম উত্তর ২৪ পরগনা জেলা অশোকনগর বিধানসভার গুমা এক নম্বর পঞ্চায়েত এলাকা। ভ্যাকসিন নিয়ে দুর্নীতি করছে পঞ্চায়েতের সদস্যরা, এই অভিযোগ তুলে বিক্ষোভ আমজনতার।


৭০ উর্দ্ধ বৃদ্ধ গত তিন দিন ধরে লাইনে দাঁড়িয়ে। করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যাঁরা অগ্রাধিকার শ্রেনীর মধ্যে পরেন, তাঁদেরও এই গুমা পঞ্চায়েতের টিকাকরণ কেন্দ্রে গত তিন দিন ধরে হত্যে দিতে হচ্ছে। অভিযোগ, ভোর তিনটে থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পরও ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হচ্ছে। আর যাঁরা পঞ্চায়েত সদস্যের পছন্দের মানুষ তাঁদের লাইনের কোন বালাই নেই। নেই বয়সের কোন বিধি নিষেধ। 


গত তিন দিনে ধরে নমিতা পাল দেখে যাচ্ছেন তাঁর হাঁটুর বয়সের নাতি-নাতনিরা ভ্যাকসিন নিয়ে বেড়িয়ে আসছে। কিন্তু তাঁর কোন ভ্যাকসিন জুটছে না। হাবড়া ২ নং ব্লকের মানিকনগর স্বাস্থ্য কেন্দ্রের ছবি এটি।


এখানে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের অভিযোগ, স্লিপের মাধ্যমে পঞ্চায়েত সদস্যরা নিজের ইচ্ছামত মানুষকে ভ্যাকসিন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। স্লিপ বিলির ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবে তা নিয়ে সরকারের নির্দেশও মানা হচ্ছে না। ফলে ৭০ উর্দ্ধ মানুষকেও দিন পর দিন ভোর তিনটে থেকে লাইনে দাঁড়িয়ে ফিরে যেতে হচ্ছে। 

No comments:

Post a Comment

Post Top Ad