বিজেপির আন্দোলন ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের সাথে ধুন্ধুমার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 July 2021

বিজেপির আন্দোলন ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের সাথে ধুন্ধুমার


প্রেসকার্ড নিউজ ডেস্ক : ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতার পক্ষ থেকে সোমবার ডিসি নর্থের কাছে ঘেরাও কর্মসূচি ছিল সুকিয়া স্ট্রিট রামমোহন হলে সংযোগস্থলে।


 কিন্তু তাদের এই আন্দোলনকে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় । এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা ,প্রাক্তন কাউন্সিলর বিনোদিনী পুরোহিত ও বিজয় ওঝা ও উত্তর কলকাতার দায়িত্বপ্রাপ্ত সভাপতি শিবাজী সিংহ রায় ।



 এদিনের ঘেরাও কর্মসূচি পুলিশ তাদের এই ঘেরাও কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয় । কাউন্সিলর বিজয়কে ওঝাকে টানতে টানতে পুলিশের গাড়িতে তোলা হয়।


 বিজেপি নেতৃত্বের দাবি, অনেক কার্যকর্তাকে এরেস্ট করা হয় । যেভাবে পুলিশ আজকে একটি গণতান্ত্রিক ভাবে সংঘটিত মিছিলকে ছত্রভঙ্গ করলো সেটা এক্কেবারে অগণতান্ত্রিক। কিছুদিন আগে যখন তৃণমূল আন্দোলনে ছিল পুলিশ তখন কোথায় ছিলো সেই প্রশ্ন তুললেন রাহুল সিনহা।


 তখন এই প্রশাসনের তৎপরতায় কোথায় গেল । সেই সঙ্গে ভ্যাকসিন কাণ্ড অনেক বড় বড় মাথার মধ্যে জড়িত আছে। কিছু কিছু অ্যারেস্ট করলে চলবে না এর মাস্টারমাইন্ড কে অ্যারেস্ট করতে হবে ।না হলে আন্দোলনটা বৃহত্তর এদিকে যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad