নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রীবাহী বাস - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 July 2021

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রীবাহী বাস

 


প্রেসকার্ড নিউজ ডেস্ক : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পরে গেল যাত্রীবাহী সরকারি বাস। আহত বেশ কয়েকজন যাত্রী। অভিযোগ, করোনা বিধি না মেনে প্রচুর যাত্রী নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে চলার কারণেই এই দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ি রাখালবেদীর ভাটাখানা এলাকায় সোমবার বিকেল নাগাদ। 




জানা যায়, এদিন জলপাইগুড়ি থেকে হলদিবাড়ির উদ্দেশ্যে বাসটি যাচ্ছিল। পথে রাখালবেদীর ভাটাখানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায় সেটি। সরকারি নির্দেশ উপেক্ষা করে বেশি সংখ্যক যাত্রী নিয়ে চলছিল বাসটি, তার জেরেই এই দুর্ঘটনা বলে অভিযোগ যাত্রীদের। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালি থানায় পুলিশ ও দমকল কর্মীরা। আহত যাত্রীদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।




স্থানীয় বাসিন্দারা বলেন, এই করোনাকালে সরকারি নির্দেশ রয়েছে বাসগুলিতে যাত্রী ৫০% নিয়ে চলাচল করার। কিন্তু অভিযোগ, সেখানে সমস্ত গাড়িগুলি অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। এদিনও গাড়িতে ৭০ জন মতন যাত্রী ছিল বলে অভিযোগ করেন তারা। আর এই অতিরিক্ত যাত্রী সংখ্যার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি জলাশয়ে পাল্টি খেয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথম ছুটে এসে যাত্রীদের উদ্ধার করেন এবং পরবর্তীতে পুলিশ ও দমকল বাহিনী এসে উদ্ধার কাজে হাত লাগায় বলেই স্থানীয়দের দাবী।   




ঘটনার প্রতিবাদে তাই স্থানীয়রা এদিন জলপাইগুড়ি-হলদিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে এলাকায়। যদিও পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়, তবে দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায় এবং বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad