প্রেসকার্ড নিউজ ডেস্ক: একদিকে কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেলের এবং গ্যাসের ওপর ভর্তুকি কমিয়ে দিচ্ছে, অন্যদিকে শুল্ক বা ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। এর ফলে দেশের সাধারণ মানুষকে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার দু'দিক দিয়ে চাপে রাখছে, আর তাতেই নাভিঃশ্বাস উঠছে সাধারণ মানুষের। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে এমনটাই জানালেন রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
পাশাপাশি তিনি আরও বলেন, রিলায়েন্স থেকে শুরু করে তেল কোম্পানিগুলি মুনাফা বাড়ানোর লক্ষ্যেই এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে মোদি সরকার। সাধারণ মানুষের অসুবিধা ও কষ্টের কথা উপলব্ধি করলে এমনটা তারা কখনই করতে পারতেন না বলে এদিন কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করেন ফিরহাদ।

No comments:
Post a Comment