হাতির হানায় চাঞ্চল্য এলাকায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 July 2021

হাতির হানায় চাঞ্চল্য এলাকায়



নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: শুক্রবার বিকালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর  দুই ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানার জনবহুল তপসিয়া বাজারে, একটি দাঁতাল হাতি  আচমকা ঢুকে পড়ে । হাতিটি তাপসিয়া এলাকায় ৯ নম্বর রাজ্য সড়কের উপর  বেশ কিছুক্ষণ দাপিয়ে বেড়ায়।যার ফলে তপসিয়া বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 



বাজারে হাতি ঢুকে পড়ায় ওই বাজারের ব্যাবসায়ীরা আতংকিত হয়ে পড়েন । করোনা পরিস্থিতির জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ও মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছে। কিন্তু করোনা বিধিকে সিকেই তুলে দিয়ে ওই দাঁতাল হাতি টি কে তাড়া করে নিয়ে যায় বহু মানুষ ।


 কেউ সামাজিক দূরত্ব মানছে না ,অধিকাংশ মানুষের মুখের  নেই কোন মাস্ক। কিন্তু যেভাবে শুক্রবার বিকালে ওই দাঁতাল হাতি বাজারে ঢুকে পড়েছে তাতে আতঙ্কের মধ্যে রয়েছেন ওই বাজারের ব্যবসায়ীরা। সেই সঙ্গে তারা হাতির হামলার আশঙ্কা করছেন । 

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বেলিয়াবেড়া  থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা । হাতিটি কে তপসিয়া বাজার এলাকা থেকে সরানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে বনদফতরের পক্ষ থেকে জানানো হয়।


No comments:

Post a Comment

Post Top Ad