সৌরভে আপত্তি নেই, বার্তা দিলীপের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 9 July 2021

সৌরভে আপত্তি নেই, বার্তা দিলীপের

 



প্রেসকার্ড ডেস্ক: জন্মদিনেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পিছু ছাড়ল না রাজনীতি। শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহারাজের বাড়িতে পৌঁছে যাওয়া নিয়ে তার রাজনীতিতে যোগের জল্পনার নতুন করে সূত্রপাত হয়। প্রায় ৪৫ মিনিট ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বেহালার বাড়িতে ছিলেন মমতা। কানাঘুষো শুরু হয় তারপর থেকেই। তবে কি মহারাজ এবার পাড়ি দিচ্ছেন রাজ্যসভায় ? সোজা রাজ্যসভার সাংসদ বিসিসিআই সভাপতি থেকে ? জল্পনা তুঙ্গে।




 এই নিয়ে জল্পনার মাঝেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিতর্ক কিছুটা উস্কে দিলেন। তিনি বললেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় যদি রাজ্যসভার সাংসদ হন, তাহলে আমাদের কোনও আপত্তি নেই।'




বিজেপি রাজ্য সভাপতি শুক্রবার গোটা বিষয়টি নিয়ে বলেন, 'যতই মুখ্যমন্ত্রী কেবলমাত্র শুভেচ্ছা বার্তা জানাতে সৌরভের বাড়িতে যান না কেন, আমরা জানি রাজনীতির বাইরে নেতা-নেত্রীরা এক পাও রাখতে পারেন না। তবে আমাদের সৌরভকে নিয়ে কোনও আপত্তি নেই।'

No comments:

Post a Comment

Post Top Ad