বিজেপি কর্মীর বাড়িতে রাতভর বোমাবাজি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 July 2021

বিজেপি কর্মীর বাড়িতে রাতভর বোমাবাজি

 




নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে সারারাত ধরে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। যদিও কেউ হতাহত হয়নি বলেই খবর। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগর এলাকায়। বিজেপি কর্মী রাজু লহরীর বাড়ি লক্ষ্য করে এই বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় রাজুর পরিবারে ও এলাকায়। 




রাজুর স্ত্রী সুনীতা লহরী জানান “এই ঘটনা আগে কোনদিন হয়নি,বোমার ধোঁয়ায় ঘর  ভর্তি হয়ে যায়। ঘরে শারীরিকভাবে সক্ষম এক কন্যা সন্তান আছে, সে সহ অন্য শিশুরাও আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেয়। সারা রাত কেউ শুতে পারেননি। ভোর বেলা ঘুম থেকে উঠেও  দরজার সামনে তাজা বোমা দেখতে পান তারা। বোমা যদি ঘরের মধ্যে পড়তো তবে সকলেই মারা যেতেন বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে গেলেও আর কিছুই করেনি বলেও অভিযোগ করেন তিনি। 




তার আরও অভিযোগ, রাজু বিজেপি করে বলেই তার ফল ভোগ করতে হচ্ছে তাদের। তিনি এও জানান, দীর্ঘদিন থেকেই ঘর ছাড়া রাজু। নির্বাচন পরবর্তী সময় থেকেই ঘরে ফিরতে পারেননি রাজু বলেই অভিযোগ করেন তিনি। সেইসঙ্গে তিনি এও জানান, স্থানীয় তৃণমুল নেতাদের অনুরোধ করে কেবল আশ্বাস জুটেছে। বুধবার রাতে কয়েকজন ঘর ছাড়া বিজেপি কর্মী ফিরে আসেন পুলিশি তৎপরতায় এবং তারপরেই এই বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ সুনীতার। একেই ঘরের কর্তা বাড়ি নেই, ঘরে বিশেষ ভাবে সক্ষম শিশু রয়েছে, এই অবস্থায় এমনভাবে বোমাবাজির ঘটনায় তারা কী করবেন, কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না বলেই হতাশার সুরে জানান, রাজুর স্ত্রী।




এই ঘটনার পর ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবজ্যোতি ঘোষ জানান, 'সারা বাংলায় জন সমর্থন হারিয়ে বিজেপি এখন এই অভিযোগ করে বেড়াচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা এর সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই। ব্যক্তিগত কোনও শত্রুতা থেকে থাকতে পারে। আমরা প্রশাসনকে বলেছি অভিযুক্তদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

No comments:

Post a Comment

Post Top Ad