দাদার জন্মদিন পালনে ব্যস্ত বাংলা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 July 2021

দাদার জন্মদিন পালনে ব্যস্ত বাংলা

 



ক্রিকেট জগৎ মানেই বাংলার মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯৭২ সালের আজকের দিনেই কলকাতার বেহালায় বাংলার সোনার ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন। মহারাজের জন্মদিনে আনন্দে আত্মহারা বাঙালি ক্রিকেটপ্রেমীরা। আজ ৪৯ তম জন্মদিন তাদের প্রাণের দাদা, মহারাজের। ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কোন শেষ নেই। সামাজিক মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিতে ব্যস্ত তার অনুরাগীরা। 




প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এক সোনালী অধ্যায় ভারতীয় ক্রিকেটকে দিয়েছেন। তিনি ভারতীয় ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য করেছেন ১৯৯২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত। একের পর এক বিশ্ব রেকর্ড গড়েছেন। আর এই কারণেই তো তিনি বাঙালির গর্ব, বাংলার গর্ব, দেশের গর্ব। মহারাজা প্রথম মাঠে নামেন ১৯৯২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারপর একের পর এক রেকর্ড কত বিবর্তনের মধ্য দিয়ে করে গেছেন।




বর্তমানে তিনি ৩৯ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল কাউন্সিলের। প্রতিটি বাঙালি তার সাফল্যে গর্বিত। সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার প্রতিটি ক্রিকেটপ্রেমীর আত্ম অহংকার। তাই গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা মহারাজের ৪৯ তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত হয়ে পড়েছেন এদিন।

No comments:

Post a Comment

Post Top Ad