এই মুহূর্তে পূর্ব উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। আরেকটি নিম্নচাপ অক্ষরেখা সিকিম নর্থ বেঙ্গল থেকে ছত্রিশগড় পর্যন্ত রয়েছে। পাশাপাশি প্রচুর জলীয় বাষ্প রয়েছে বঙ্গের উপর। এর ফলে আগামী দু-তিন দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে।
সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কমে যাবে।10 তারিখ থেকে বৃষ্টির সময় বাড়বে ও পরিমান ও বাড়বে।11 তারিখ নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরের উপর তাঁর হাত ধরেই মৌসুমী বায়ু প্রবেশ করবে পশ্চিমবঙ্গের বাদবাকি জেলায়। এর ফলে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 তারিখের পর। 10 তারিখের পর থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে।

No comments:
Post a Comment