ফের পুলওয়ামায় উদ্ধার আইইডি বিস্ফোরক : নিরাপত্তা বাহিনীর কপালে ভাঁজ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 7 June 2021

ফের পুলওয়ামায় উদ্ধার আইইডি বিস্ফোরক : নিরাপত্তা বাহিনীর কপালে ভাঁজ

 





ফের পুলওয়ামায় উদ্ধার হল আইইডি বিস্ফোরক। উদ্ধার হয় প্রায় ৬ কেজি ওজনের ঐ বিস্ফোরকটি। সোমবার পুলিস ও নিরাপত্তা বাহিনী দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ত্রালের সাইমু এলাকা থেকে ঐ বিস্ফোরক উদ্ধার করে। পুলিসের এক শীর্ষ কর্তা জানান, বিস্ফোরক উদ্ধার হতেই তা নিষ্ক্রিয় করতে বম্ব ডিসপোজ্যাল স্কোয়াড সেখানে ছুটে যায়।


প্রসঙ্গত, গত ১৫ দিন ধরে ত্রালের বিভিন্ন উপত্যকায় একাধিক বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। গত পরশু শনিবারই শ্রীনগরের চানাপোড়া পুলিস পোস্টের কাছে আইইডি বিস্ফোরক মেলে। পরে তা নিষ্ক্রিয় করা হয়। তবে বারবার এমন বিস্ফোরক মেলায় তা রীতিমতো চিন্তা বাড়াচ্ছে পুলিস প্রশাসনের।   


উল্লেখ্য, ১৪ ই ফেব্রুয়ারি ২০১৯ তারিখে নিরাপত্তা কর্মীদের বহনকারী যানবাহন বহর ভারতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়ায় জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন-বাহিত আত্মঘাতী হামলার শিকার হয়। এই হামলার ফলে ৪০ জনকেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং আক্রমণকারী মারা গিয়েছিলেন। এই হামলার দায়ভার পাকিস্তান-ভিত্তিক ইসলামপন্থী জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ নেয়। হামলাকারী ছিলেন পুলওয়ামা জেলার স্থানীয় আদিল আহমদ দার এবং জয়শ-ই-মোহাম্মদের সদস্য। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে।পাকিস্তান এই হামলার নিন্দা করেছে এবং এর সাথে তাদের যেকোনও সংযোগ অস্বীকার করেছিল।

No comments:

Post a Comment

Post Top Ad