নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ: করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও বাংলাদেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই ক্রমশ। শ্মশান ও গোরস্থানে সৎকারের অপেক্ষায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। এরই মধ্যে করোনাভাইরাস মহামারীর 'দ্বিতীয় ঢেউ’ সামলাতে পদক্ষেপের অংশ হিসাবে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সরকার। মারণঘাতী এই রোগ সংক্রমণ রোধে অত্যাবশ্যক মাস্ক পরা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে জেলা প্রশাসন।
ঢাকার রাস্তায় দেখা গেছে কারও বাড়ি থেকে মাস্ক আনতে মনে নেই, কারও তা পরলে দম বন্ধ লাগে; আবার কেউ কেউ মাস্ক নিয়ে বের হলেও ‘পড়ে গেছে’ পথে-এমনই নানা অজুহাতে করোনাভাইরাস প্রতিরোধের এই উপকরণ পরছেন না বহু মানুষ। মাস্ক মুখে না জড়িয়ে যারা ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হচ্ছেন প্রতিদিন, তাদের অনেককে গুণতে হচ্ছে নগদ জরিমানা, সঙ্গে পাচ্ছেন বিনামূল্যের মাস্কও।
ঢাকায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করে পাওয়া যায় এমন চিত্র। তবে জেল-জরিমানায় সীমাবদ্ধ না থেকে নিম্ন আয়ের মানুষদের হাতে বিনামূল্যের মাস্কও তুলে দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

No comments:
Post a Comment