মহিলা কনস্টেবলকে রড দিয়ে বেধড়ক মার; পলাতক অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন মহিলা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 April 2021

মহিলা কনস্টেবলকে রড দিয়ে বেধড়ক মার; পলাতক অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন মহিলা


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: হাবড়া থানার কাছেই মহিলা কনস্টেবলকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করলো এক মানসিক ভারসাম্যহীন মহিলা।


প্রকাশ্য রাস্তায় ভোটের ডিউটিতে আসা মহিলা পুলিশ কর্মীকে রড দিয়ে এলোপাথারি মাথায় ও মুখে আঘাত।  রক্তাক্ত অবস্থায় মহিলা কনস্টেবলকে নিয়ে আসা হয়েছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে । হাবড়া থানার কাছে যশোর রোড লাগোয়া হাসপাতালে গেটের সামনে (যশোর রোডের উপরেই) কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটে। হকচকিয়ে যায় পথচলতি সাধারণ মানুষ। 


জানা গিয়েছে আক্রান্ত মহিলা পুলিশ কর্মীর নাম পাপিয়া নাথ, বয়স ৩২। বারাসত এসপি অফিসে কর্মরত ছিলেন তিনি। হাবড়াতে ভোটের ডিউটিতে আসেন এই মহিলা কনস্টেবল। তার ওপর হামলা চালায় মানসিক বিকারগ্রস্ত এক মহিলা । তার মাথায়, কপালে বেশ কয়েকটি সেলাই পড়েছে। অভিযুক্ত মহিলা ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায় ।

No comments:

Post a Comment

Post Top Ad