দলীয় কর্মী ও এজেন্টকে মারধোর; আহত ৬, প্রতিবাদে বিক্ষোভ বিজেপি সমর্থকদের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 April 2021

দলীয় কর্মী ও এজেন্টকে মারধোর; আহত ৬, প্রতিবাদে বিক্ষোভ বিজেপি সমর্থকদের


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: ভোট পরবর্তী হিংসা অব্যহত মধ্যমগ্রাম বিধানসভার কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের বাগবান্দা সাইবেরিয়ার ২৮৪ নম্বর বুথে। অভিযোগ, ভোট প্রক্রিয়া মিটিয়ে বুথ এজেন্টকে বারকরে নিয়ে যাওয়ার সময় তৃণমূল দুষ্কৃতিরা হামলা চালায় এবং বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে মধ্যমগ্রাম বিধানসভার কীর্তিপুর পঞ্চায়েত ২৮৪ নম্বর বুথ এলাকায়। পরবর্তীতে মধ্যমগ্রাম বিডিও অফিসের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 


ঘটনার প্রতিবাদে বিডিও অফিস মোড়ে রাস্তা অবরোধ করেন বিজেপি সমর্থকরা। তাদের অভিযোগ, এলাকায় শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়। পরবর্তী বিজেপি এজেন্টকে আনতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালায়। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনায় ৬ জন আহত হন। এদের মধ্যে রাজকুমার ঘোষ নামে এক বিজেপি কর্মী গুরুতর আহত অবস্থায় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 


বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশী রবিবার বারাসাত জেলা হাসপাতালে আসেন এবং শনিবার রাতের আহত কর্মীর পরিবারের সাথে কথা বলেন ও কর্মীকেও যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।

No comments:

Post a Comment

Post Top Ad