নিজস্ব সংবাদদাতা, মালদা: বিধানসভা ভোটের আগে আবারও সাফল্য পেল মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ। এক রাউন্ড কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল মোথাবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবরের পেয়ে মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জির নেতৃত্বে এএসআই বুলবুল বাবু আমলিতলা এলাকায় তদন্ত চালান এবং মোথাবাড়ি থানার অন্তর্গত কুত্তু মন্ডল টোলা এলাকা থেকে ভরত কুমারকে (বয়স ১৯) এক রাউন্ড কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
মোথাবাড়ি থানার পুলিশ ধৃত ভরত কুমারকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করেছেন।
মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জী অভিযুক্ত ব্যাপারে জানতে ঝাড়খন্ড থানায় ফোন করলে সেই ঝাড়খন্ড থানার ওসি জানান, এই অভিযুক্ত এই ধরনের অনেক কেসের সঙ্গে জড়িত রয়েছে ।

No comments:
Post a Comment